ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

মন্ত্রিসভায় রদবদল আসছে আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই নতুন মন্ত্রীদের শপথ হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এবারের সম্প্রসারণে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ নিয়ে বঙ্গভবনে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। নতুন সদস্যদের জন্য গাড়ি, শপথের ফোল্ডার ও দাওয়াতপত্রসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের বরাতে জানা যায়, মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

তবে মন্ত্রিসভায় কারা নতুন করে যুক্ত হচ্ছেন এবং কার দায়িত্বে কী পরিবর্তন আসছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হলে সরকারের ছয় মাসের মাথায় এটি হবে বড় ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক পুনর্বিন্যাস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মন্ত্রিসভায় রদবদল আসছে আজ

আপডেট সময় ০৩:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬