ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্যের নয়, বরং সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য বা রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী চাইলে ভারতসহ বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা, সমতা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এখন আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের পাশাপাশি দলীয় প্রধান। তিনি চাইলে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। এখন প্রশ্ন হলো—তিনি তা চান কি না।

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেউ যেন ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

জামায়াতের আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে তার দল। এ কারণে মানুষের কাছে জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

সম্মেলনে মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য অংশ নেন।

এর আগে বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৫:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬