ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি: রিজভী পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

দাম বাড়িয়ে জনগণের রক্তঘামের টাকা শোষণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন এনসিপির এই নেতা।

পোস্টে সারজিস আলম লেখেন, তৈরি হচ্ছে নতুন হাওয়া ভবন, বাপের ব্যাটারা লুটপাট করছে হাজার কোটি টাকা। তিনি আরও লিখেন, মাঝখান দিয়ে জনগণের রক্তঘামের টাকা শোষণ করা হচ্ছে সবকিছুর দাম বাড়িয়ে!

এর আগে এদিন রাতে, সরকার দেশের জ্বালানির তেলের নতুন দাম নির্ধারণ করেন। বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে।

জ্বালানি বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা এখনো অব্যাহত আছে। তবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও সরকার জনস্বার্থে দেশে মূল্যবৃদ্ধি করেনি। ফলে, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস

আপডেট সময় ১০:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬