ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের ইয়েমেনে তীব্র লড়াই, ৮০ হুথি যোদ্ধা নিহত

জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সমালোচনা করে এটিকে গণমানুষের ওপর সরাসরি জুলুম বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। আজ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত চার কার্যদিবস ধরে কমছে। এর মধ্যে সোমবারই প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার করে দাম কমেছে। এমন সময়ে বিশেষজ্ঞ, ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কোনো কার্যকর পরামর্শ বা গণশুনানি ছাড়াই হুট করে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে দেয়া গণমানুষের ওপর সরাসরি জুলুম।

জ্বালানি তেলের দামের সাথে দেশের অর্থনীতি থেকে শুরু করে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার খরচ ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘একদিকে সরকারের লোকজন দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে স্বল্প, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পকেট কাটছে, অন্যদিকে নানা ধরনের খোঁড়া অজুহাত দেখিয়ে সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাপন আরো কঠিন করে তুলছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার যেন বাংলাদেশের মানুষের জন্য একের পর এক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো নিয়ে দেশের সাধারণ মানুষ আজ চরম কষ্টে আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম

আপডেট সময় ০১:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬