ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধন ও নানা কর্মসূচিতে দিবস উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার সকালে তারা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন।

দিবসটি ঘিরে তিন বাহিনীর পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপজ কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় তিনি ১০১ জন নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন।

দিবসের সূচনা হয় দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোয় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে। এতে দেশের শান্তি–সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধন ও নানা কর্মসূচিতে দিবস উদযাপন

আপডেট সময় ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫