ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে জামায়াত আমির ও খালেদা জিয়ার সৌজন্য বিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকালে অনুষ্ঠানের এক পর্যায়ে তাদের মধ্যে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।

এদিন একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস বলেন, এবার একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে আনন্দঘন ও উৎসবমুখর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অটুট রেখেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শান্তিপ্রিয় জাতি হিসেবে সম্মানজনক বৈশ্বিক সহাবস্থানে বিশ্বাসী হলেও যেকোনো বহিঃশত্রুর আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে জামায়াত আমির ও খালেদা জিয়ার সৌজন্য বিনিময়

আপডেট সময় ০৭:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫