ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে বিএনপি প্রার্থী নুরুদ্দিন অপুর গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, জনগণের প্রিয় নেতা তারেক রহমান শরীয়তপুরকে হিংসা ও সন্ত্রাসমুক্ত করতে তাকে পাঠিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।

নাগেরপাড়ার জনবহুল বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং আগামীর নির্বাচনে দোয়া কামনা করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন।

গণসংযোগে নুরুদ্দিন অপু বলেন, অতীতে নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন ও লুটপাটের ঘটনাগুলো ভুলে গিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “বিএনপির রাজনীতি ন্যায়, মানবতা ও শান্তির রাজনীতি। প্রতিশোধে নয়, সেবা ও উন্নয়নে বিশ্বাসী আমরা। আমি ভোট চাই না, শুধু দোয়া চাই। এলাকার যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন।”

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার মানুষের সমস্যা সমাধান ও সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করছি। আপনাদের সঙ্গে নিয়ে আধুনিক শরীয়তপুর গড়ে তুলব।”

তার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ওয়ার্ডে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানায়।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মৃধা বলেন, “অবহেলিত শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপ দিতে পারেন নুরুদ্দিন অপু। তিনি নির্বাচিত হলে বেকারত্ব কমবে, রাস্তাঘাট উন্নত হবে। আমরা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।”

গণসংযোগে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারেক আজিজ মোবারক ঢালীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

শরীয়তপুরে বিএনপি প্রার্থী নুরুদ্দিন অপুর গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় ১০:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫