ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট চাঁদার ভাগ নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, নিহত ১ কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানার গেটে বাবার মৃত্যু ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’-হঠাৎ বর্ষার ইসলামিক পোস্ট ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ ফ্যাসিস্ট হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না: আমান উল্লাহ আমান শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ‘এ’ দলের রোমাঞ্চ জয়: সুপার ওভারের থ্রিলারে ভারত ‘এ’কে হারিয়ে ফাইনালে লাল-সবুজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

এশিয়া কাপ রাইজিং স্টারসে দারুণ উত্তেজনার ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’। নির্ধারিত ওভার শেষে উভয় দলই ১৯৪ রানে সমতায় থাকায় ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে শেষ পর্যন্ত ওয়াইড বলেই আসে বাংলাদেশের জয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৬ রান করে ফেরেন জিসান আলম। হাবিবুর রহমান সোহানের ৬৫ রানের ঝলক এবং শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে ৬ উইকেটে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ।

জবাবে ভারত ৬৬ রানে ২ উইকেট হারালেও জিতেশ শর্মার ৩৩ রানে লড়াই জমে ওঠে। কিন্তু আবু হায়দারের ধারাবাহিক আঘাতে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে সমান ১৯৪ রানেই থেমে যায় তারা।

সুপার ওভারে রিপন মন্ডলের প্রথম দুই বলেই দুই ব্যাটার আউট হয়ে ভারতের ইনিংস চাপের মুখে পড়ে। জয়ের জন্য মাত্র ১ রানের লক্ষ্য নিয়ে নেমে প্রথম বলেই ক্যাচ দেন ইয়াসির আলী। তবে পরের বলটি ওয়াইড হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট

বাংলাদেশ ‘এ’ দলের রোমাঞ্চ জয়: সুপার ওভারের থ্রিলারে ভারত ‘এ’কে হারিয়ে ফাইনালে লাল-সবুজ

আপডেট সময় ০৭:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫