ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

গণরুম-গেস্টরুমের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে মামলা করা হবে: ঢাবি ছাত্রদল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

এবার গণরুম–গেস্টরুমের মতো বিশৃঙ্খল পরিবেশ আর চায় না ছাত্রদল; এই কালচারের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে এ মন্তব্য করেন তিনি।

এদিকে গণেশ চন্দ্র বলেন, ৫ আগস্টের পর শিবির মব কালচারকে উসকে দিয়ে সব ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করেছে। আর ছাত্রদল শিক্ষার্থীদের মন–মানসিকতা অনুযায়ী রাজনীতি করেছে। বাংলাদেশকে গড়তে গিয়ে কোনো বাধার সৃষ্টি হলে তা মোকাবিলা করার কথাও বলেন তিনি।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আবারও হামলা করার চেষ্টা করলে শক্তভাবে শিবিরকে প্রতিহত করা হবে। শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। গত ১৭ বছর ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিশে রাজনীতি করেছে শিবির, ছাত্রলীগের কিছুটা দায় শিবিরকে নিতে হবে।

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ছাত্রদল লিখে থাকলেও তারা পাল্টা দেয়াল লিখন লিখতে পারতো। তা না করে তারা হামলা করেছে। এতে বোঝা যায় যে সকল ক্যাম্পাসে শিবির তুলনামূলক শক্তিশালী, সেখানে কতটা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম একটু বেশি চালাচ্ছে শিবির, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

গণরুম-গেস্টরুমের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে মামলা করা হবে: ঢাবি ছাত্রদল সভাপতি

আপডেট সময় ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬