ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ চট্টগ্রামের মানুষ সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ: মাওলানা আতাউল বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করে ফেলবে: রুবিও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান ছোট্ট ‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে আলোচনার জন্য ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) ও মো. ইয়াসিন (২২)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পূর্বপরিচিত নাদিম নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন। বুধবার সন্ধ্যায় লিটন, ইউসুফ হোসেন ফারুক ও ইয়াসিন পাওনা টাকার বিষয়ে কথা বলার জন্য ওই গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে যান।

পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে অপর দুজনও পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাস্থলে আরও কয়েকজন পাহারায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন অভিযুক্তরা।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং এক ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

আপডেট সময় ১১:৫২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬