ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার চট্টগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের একদিন পরই এবার ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। এসময় পুলিশ উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়ে। তবে দুই ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে বলে। এসময় পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে দুই ঘন্টার চেষ্টায় পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

জানা গেছে, শিশুটি একটি কাজে ঘরের বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং যুবককে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে মারধর করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে। ওই ঘটনায়ও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার চট্টগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট সময় ১০:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬