ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

একটি হত্যা*কাণ্ড, তারপরই উ’ত্তা’ল রংপুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২১ জুন) রাতে এ কর্মসূচি পালন করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। তারা হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া।

বক্তব্যে আনিসুর রহমান বলেন, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের বিচারহীনতা সমাজে অস্থিরতা তৈরি করে। তাই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের রংপুর মহানগর, জেলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ শাখার নেতাকর্মীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।

সমাবেশ থেকে সাইফুল্লাহ বারী হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

একটি হত্যা*কাণ্ড, তারপরই উ’ত্তা’ল রংপুর

আপডেট সময় ১১:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬