ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

মিসবাহর মোট ৯ বিয়ের দাবি, কাবিন-রেজিস্ট্রেশন নেই: ৫ম স্ত্রীর মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

আলোচিত ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। তার অভিযোগ, এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

যৌতুকের অভিযোগে মিসবাহর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন হুমায়রা জান্নাত। মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে শরিয়াহ অনুযায়ী হুমায়রা জান্নাতের সঙ্গে মিসবাহর বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে।

বাদীর দাবি, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ আরও একাধিক বিয়ে করেছেন। সব মিলিয়ে মোট নয়টি বিয়ের তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এদিকে, যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা মামলাটি আমলে নিয়ে আদালত মিসবাহর বিরুদ্ধে সমন জারি করেছেন।

তবে মামলায় উত্থাপিত একাধিক বিয়ে ও অন্যান্য অভিযোগের বিষয়ে মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

মিসবাহর মোট ৯ বিয়ের দাবি, কাবিন-রেজিস্ট্রেশন নেই: ৫ম স্ত্রীর মামলা

আপডেট সময় ০৪:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬