ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি: রিজভী পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

‘বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। দুই পক্ষের সুবিধা অনুযায়ী পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট

‘বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬