ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

কাপাসিয়ায় জামায়াতে ইসলামের বিশাল মোটরসাইকেল শোডাউন, দুই হাজারেরও বেশি মোটরসাইকেল অংশগ্রহণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীর নেতৃত্বে শনিবার সকালে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সড়ক মুখরিত হয়েছে দাড়িপাল্লার স্লোগানে।

শোভাযাত্রা সূর্যনারায়ণপুর থেকে শুরু হয়ে উপজেলা সদর, ফকির মজনু শাহ সেতু, তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার, বীর উজুলী, টোক ইউনিয়ন, আড়ালিয়া, বারিষাব, ঘাগটিয়া ইউনিয়ন এবং চালার বাজার হয়ে তাজউদ্দীন আহমদ চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ এবং মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম

কাপাসিয়ায় জামায়াতে ইসলামের বিশাল মোটরসাইকেল শোডাউন, দুই হাজারেরও বেশি মোটরসাইকেল অংশগ্রহণ

আপডেট সময় ০৮:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫