ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই চরম অব্যবস্থাপনা। নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হলো পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র। উপজেলা কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষকদের এমন খামখেয়ালিপনায় অনিশ্চয়তায় পড়েছিলেন পৌনে দুইশ শিক্ষার্থী। এই ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অভিযুক্ত সচিবের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় মামলাও।  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল নির্ধারিত সময়েই। কিন্তু পরীক্ষার আমেজ বিষাদে রূপ নিতে বেশি সময় লাগেনি। যখন পরীক্ষা প্রায় মাঝামাঝি, তখন কর্তৃপক্ষের টনক নড়ে নিয়মিত ১৭৭ জন পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে পুরাতন সিলেবাসের ভুল প্রশ্নপত্র।

ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ার এমন ঘটনায় কেন্দ্রে তৈরি হয় চরম হাহাকার আর বিশৃঙ্খলা। খবর পেয়ে দ্রুত পরীক্ষাকেন্দ্রে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। তার হস্তক্ষেপে দীর্ঘ ২ ঘণ্টা পর, দুপুর ১২টা ২৫ মিনিটে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা শুরু করা হয়। এই দীর্ঘ সময়ের মানসিক ধকল আর সময়ের ক্ষতি পুষিয়ে দিতে পরীক্ষার্থীদের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করে উপজেলা প্রশাসন। শিক্ষকদের এমন ভয়াবহ অবহেলার বিষয়টি আমলে নিয়ে কঠোর অবস্থানে যায় ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এক আদেশে ওই কেন্দ্রের ১১ জন কক্ষ পর্যবেক্ষককে এসএসসির যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। যারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত।

একই আদেশে, ঘটনার মূল দায়ভার যার ওপর, সেই কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শিক্ষকদের এমন খামখেয়ালিপনায় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

সোনারগাঁও উপজেলা নিবার্হী অফিসার আসিফ আল জিনাতের  বলেন, আমরা ঘটনা শোনার সাথে সাথেই কেন্দ্রে যাই। কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সময় বাড়ানো হয়েছিলো যাতে তাদের কোনো ক্ষতি না হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। তবে শিক্ষকদের এমন খামখেয়ালিপনায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় ১০:১৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬