লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩,১২৩ জনে। একই সময়ে আহত হয়েছেন ৯,৫০৬ জনেরও বেশি মানুষ।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে চলমান সংঘাত ও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেউ হারিয়েছে সন্তান, আবার কেউ হারিয়েছে বাবা-মা; কিংবা পুরো পরিবার ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
এদিকে, সীমান্ত অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট 



















