ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ডে ওয়ান থেকে প্রধানমন্ত্রী কি কাজগুলো করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলো নিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না।

তিনি বলেন, আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে থেকে নয়, ৩৫-৪০ বছর আগে থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, ঘাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন; আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন; এগুলো তো আমাদেরকে হিসাব-নিকাশের মধ্যে আনতে হবে।

তিনি বলেন, আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহ গেলেন নাসীরুদ্দিন পাটোয়ারী। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কী। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা, তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন। ঝিনাইদহে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছেন। কাদেরকে নিয়ে গিয়েছেন; যারা একসময় এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এদেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তি নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল।

তিনি প্রশ্ন রেখে বলেন, আজকে যারা বিরোধী দলে আছেন, তাদের ছাত্র সংগঠনের ভূমিকা সম্পর্কে আমাদের ধারণা নাই? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখি নাই? আজকে তারা প্রকারান্তে ভালো ব্যবহার দেখাচ্ছেন, প্রকৃতপক্ষে ভিতরে কি তাদের ভালো ব্যবহার? এটাও তো জাতিকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে। সেজন্য বলছি, এখনো সময় আছে, অনেক লম্বা সময়। এ সময় আমাদেরকে পাড়ি দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ১০:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬