ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মন্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের ডা. মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টা দেশের অন্য চারটি রাজনৈতিক দলের (বিএনপি, জামায়াতে ইসলামী এনসিপি ও ইসলামী আন্দোলন) সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যম কর্মীদের জানান অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৩ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫