ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে আটক অভিনেত্রী আয়েশা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ভারতে ‘নিট’ প্রশ্নফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে এবার আলোচনায় এলেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান। শিক্ষার্থীদের সমর্থনে আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার অভিযোগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী পুলিশ তাকে একটি পুলিশ ভ্যানে তুলছেন। এ সময় আয়েশা বলেন, কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হচ্ছে এবং এটি আইনসম্মত নয়।

পরে পুলিশ ভ্যানের ভেতর থেকেও একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে তিনি দাবি করেন, আন্দোলন তখনো শুরু হয়নি। তিনি শুধু সেখানে উপস্থিত ছিলেন, কারণ তার ভাই ও কয়েকজন বন্ধুকে আগেই পুলিশ আটক করেছিল।

এদিকে তার সঙ্গে আটক হওয়া এক শিক্ষার্থী অভিযোগ করেন, কোনো কারণ না জানিয়েই তাকে আটক করা হয়েছে, অথচ সেদিন তার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের এই পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে আটক অভিনেত্রী আয়েশা

আপডেট সময় ০১:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬