ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির থাইল্যান্ড ভেঙ্গে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন: অ্যান্ডি বার্নহাম গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে কারাবাসসহ যে কোনো আইনি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান শেখ হাসিনা। তবে দেশে ফেরার সুনির্দিষ্ট পদ্ধতি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা এনডিটিভিকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে এবং আইনের কাঠামোর মধ্যেই তিনি দেশে ফিরতে চান। তবে বিষয়টি কীভাবে হবেএখন সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কেরাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতদাবি করে প্রত্যাখ্যান করেছেন।

শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলে কারাবাসসহ যে কোনো আইনি পরিণতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তবে নিজের বিরুদ্ধে হওয়া বিচারপ্রক্রিয়াকে অন্যায্য বলে দাবি করেছেন তিনি। দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ বা ভারতের সরকারের সঙ্গে সরকারি বা গোপন কোনো যোগাযোগ হয়েছে কি নাসাক্ষাৎকারে এমন প্রশ্নেরও মুখোমুখি হন শেখ হাসিনা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আপডেট সময় ১২:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬