ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী রাজধানীর ফুটপাতে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ‘৯ লাখ টাকায়’ রফাদফা! সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান দেশে ভয়ংকর রূপে ডেঙ্গু, ডব্লিউএইচও’র সতর্কবার্তা জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরে শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী বছরের প্রথম দিকে এই ভোট শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করা হবে৷ ভোটের তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন৷

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে মন্ত্রণালয়। সবচেয়ে বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের জন্য। 

স্থানীয় সরকারের সব অফিস, দফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানো হবে উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এর আওতায় ৬৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এর জন্য ৩৭০ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ছাদে বসানো এসব সোলার প্যানেল থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এরমধ্যে ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে, বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬