ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম-মুয়াজ্জিনদের সুযোগ দিলে বাংলাদেশ বদলে যেতে পারে: শায়খ আহমাদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, রাষ্ট্র যদি ইমাম-মুয়াজ্জিনদের সুযোগ দেয়, তারা দেশের উন্নয়ন ও সামাজিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোববার (৩১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “দেশের ৩ লাখ মসজিদে ৬ লাখ ইমাম-মুয়াজ্জিন প্রতিনিয়ত রাষ্ট্রকে কিছু দেয়ার চেষ্টা করেন। কিন্তু স্বাধীনতার বহু বছর পরও তাদের অবদানের ন্যূনতম স্বীকৃতি দেয়নি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে স্বনির্ভর করতে, পরিবেশ বিপর্যয় রোধ করতে বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে ইমাম-মুয়াজ্জিনদের কাজের সুযোগ দিলেই দেশের চেহারা বদলে যেতে পারে। রোহিঙ্গা সংকটসহ প্রতিটি বিপদে তারা নিঃস্বার্থভাবে সাহায্যে এগিয়ে এসেছে।”

শায়খ আহমাদুল্লাহ বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী যেমন অবদান রাখে, তেমনি মসজিদের মিম্বারগুলোর অবদানও কম নয়। যৌতুকের অভিশাপ থেকে মুক্তি এবং ভালো নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে মসজিদ ও ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইমাম-মুয়াজ্জিনদের সুযোগ দিলে বাংলাদেশ বদলে যেতে পারে: শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ১০:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫