ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

বকশীবাজার আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর মুখ খুললেন অধ্যক্ষ ওবায়দুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক। রাত ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের পর দেশের বিভিন্ন স্থানে উচ্ছ্বাস দেখা গেলেও আলিয়া মাদ্রাসায় তেমন কোনো আয়োজন হয়নি। মাদ্রাসার কিছু শিক্ষার্থী টিএসসি ও ধানমন্ডি ৩২ নম্বরে গেলেও ভেতরে বড় কোনো কর্মসূচি ছিল না।

অধ্যক্ষ জানান, বিল্পবী ছাত্র পরিষদের এক শিক্ষার্থী রায়ের খুশিতে মিলাদ মাহফিলের আয়োজনের অনুরোধ করলে তিনি ‘ডিস্টার্ব না করার’ শর্তে মৌখিক অনুমতি দেন। তিনি বলেন, মিলাদ মসজিদে হওয়া উচিত হলেও শিক্ষার্থীরা প্রকাশ্যে আয়োজন করতে চাওয়ায় অনুমতি দেওয়া হয়। পরে জানা যায়, তারা মিনি ট্রাক এনে রাস্তা আটকে মাইক বসিয়ে মাহফিল করেছে—যা তিনি নিজ চোখে না দেখলেও ছবি থেকে জানতে পারেন।

মাইক ব্যবহার নিয়ে অন্য শিক্ষার্থীদের অভিযোগে তিনি আয়োজকদের ফোন দিয়ে আয়োজনে সংযত থাকার পরামর্শ দেন। সাংবাদিকরা হলে ছাত্রলীগের উপস্থিতি, সংঘর্ষের কারণ ও চাঁদা তোলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, কারা ছাত্রলীগ করে সে বিষয়ে তিনি অবগত নন, এবং কেউ সুনির্দিষ্টভাবে পরিচয়ও দেখাতে পারেনি।

চাঁদা তোলার অভিযোগ বিষয়ে তিনি জানান, বিষয়টি তার জানা নেই; প্রমাণসহ অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। সংঘর্ষে হলে ভাঙচুর হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, দু-একটি চেয়ার উল্টে থাকতে দেখেছেন।

সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে অধ্যক্ষ ওবায়দুল হক বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। পাশাপাশি তিনি জানান, পুরো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

বকশীবাজার আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর মুখ খুললেন অধ্যক্ষ ওবায়দুল হক

আপডেট সময় ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫