দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে তাকে এক নজর দেখার আশায় ভোলা থেকে সড়ক পথে সাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোলা প্রেস ক্লাব ভবনের সামনে থেকে তার ব্যতিক্রমী এই যাত্রা শুরু হয়। ধানের শীষ প্রতীকে মোড়ানো পোশাক পরে, সাইকেলের সামনে ও পেছনে জাতীয় ও দলীয় পতাকা লাগিয়ে তিনি প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়েছেন।
আব্বাস মিয়াজি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। পেশায় তিনি একজন ট্রাকচালক। দলের প্রতি এবং প্রিয় নেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী সাইকেল যাত্রা বেছে নিয়েছেন বলে জানান তিনি।
তার পায়ে চালিত সাইকেলের সামনে তারেক রহমানের ছবি সংবলিত একটি ফেস্টুন লাগানো রয়েছে। সেখানে লেখা— ‘নেত্রী আমার খালেদা জিয়া, নেতা আমার তারেক ভাই, তাকে আমি বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই’। পুরো শরীরজুড়েই রয়েছে বিএনপির প্রতীক ধানের শীষ।
আব্বাস মিয়াজি বলেন, তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ১৬ বছরে শত মামলা ও হামলার ভয় উপেক্ষা করে দলের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় ভয়ে অনেক কর্মসূচিতে গোপনে অংশ নিতে হয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় তার বিরুদ্ধে সাতটি মামলা হয়, যার মধ্যে এখনো তিনটি মামলা চলমান রয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমানের দেশে ফেরার খবরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় এই দীর্ঘ সাইকেল যাত্রা শুরু করেছেন। “প্রিয় নেতাকে দেখতে পারলেই আমার সব কষ্ট সার্থক হবে,” বলেন তিনি।
আব্বাস মিয়াজির ভাষ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে ভয়ে ভয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিতে হলেও এখন সেই ভয়কে জয় করে তিনি প্রকাশ্যেই প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকার পথে যাত্রা শুরু করেছেন।
ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী
নেতানিয়াহু নন, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প!
বিএনপি নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের
সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত
চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর…
শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
তারেক রহমানকে দেখতে সাইকেলে ভোলা থেকে ঢাকার পথে আব্বাস
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ২৭২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























