বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমি নেব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না।
মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর গোয়াইনঘাটের উন্নয়ন চিত্র বদলে দেওয়ার দায়িত্ব আমার। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এক বছরের মধ্যেই গোয়াইনঘাটের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী
নেতানিয়াহু নন, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প!
বিএনপি নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের
সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত
চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর…
শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব নেব: আরিফুল হক
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ১৯৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























