ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন ইরানকে চাপে রাখতে এবার হরমুজে মার্কিন ‘এসকর্ট’ মিশন আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াতে না পারে: ডিসিদের প্রধানমন্ত্রী

বিএনপিতে যোগদানের পর আ.লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও শৌলপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বিএনপিতে যোগদানের এক সপ্তাহের মাথায় তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অন্তত ৩টি ঘরে অগ্নিসংযোগের পাশাপাশি ৯টি আধাপাকা টিনের ঘর, দোচালা টিনের ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেল উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি তিনি একটি সভায় শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদের হাত ধরে ৫ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেন। বৃহস্পতিবার তিনি স্ত্রী সন্তানের কাছে দুবাইতে পাড়ি জমান।

গতকাল শুক্রবার দিনগত রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। পাশাপাশি তার সমর্থকদের ১১টি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়। ভাসানী খান ও তার সমর্থকদের বিএনপিতে যোগদান নিয়ে স্থানীয় কিছু বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে এ ঘটনার সূত্রপাত ঘটে।

এ বিষয়টি নিয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান

বিএনপিতে যোগদানের পর আ.লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট

আপডেট সময় ০৩:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬