একই দিনে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি। একই দিন দলটিতে যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ শীর্ষ নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

ডেস্ক রিপোর্ট 

























