ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন ভোটের পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, সহিংসতায় প্রাণ গেল ৪ জনের ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

৩০০ আসনেই প্রার্থী দেবে আহলে সুন্নাত ওয়াল জামাত: সরকার গঠনের আস্থা প্রকাশ তাহেরীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবকটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান—আহলে সুন্নাত ওয়াল জামাত এ দেশের শান্তিপ্রিয় মানুষের প্ল্যাটফর্ম, এবং শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।

তাহেরী বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। সুফিবাদী এই সংগঠনের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের নীতি।”

তিনি আরও দাবি করেন, দেশের সুন্নী মুসলমানরা একাট্টা হলে সরকার গঠনে তাদেরই বিজয় নিশ্চিত হবে।

তাহেরী শান্তিপ্রিয় জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুন্নী জোটকে বিজয়ী করতেই হবে। প্রমাণিত—সুন্নীরাই এ দেশের শান্তিপ্রিয় শক্তি। দেশের স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে এক হতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

৩০০ আসনেই প্রার্থী দেবে আহলে সুন্নাত ওয়াল জামাত: সরকার গঠনের আস্থা প্রকাশ তাহেরীর

আপডেট সময় ০৭:০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫