ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন ভোটের পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, সহিংসতায় প্রাণ গেল ৪ জনের ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

কুষ্টিয়ায় পাউবো খালের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালপাড়ের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। দুই-তিন দিন ধরে চলছিল মাটি কাটার কাজ, যা স্থানীয় কৃষিজমি ও চলাচলের রাস্তার জন্য হুমকি তৈরি করছে।

স্থানীয়রা জানিয়েছেন, চাঁদপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান নিয়মবহির্ভূতভাবে খালের মাটি কাটছেন। প্রতিদিন ৫০ থেকে ৬০ গাড়ি মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায়, খালের ওপরের মাটি প্রায় পাঁচ ফুট গভীরে ভেকু দিয়ে কাটা হচ্ছে এবং শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বা গাড়িতে পরিবহন করা হচ্ছে।

এক নাম প্রকাশে অনিচ্ছুক কৃষক বলেন, “প্রতি বছরই খালের মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়। এতে চলাচলের পথ নষ্ট হয় এবং ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়ে।” অন্যদিকে, এক লাটাহাম্বাচালক জানান, স্থানীয় বিএনপি নেতার অধীনে ভাড়ায় কাজ করছেন এবং গাড়িপ্রতি ২০০ টাকায় মাটি পরিবহন করা হচ্ছে।

অভিযোগ স্বীকার করে আনিসুর রহমান বলেন, খালের মাটি সরকারি এবং কাটা অবৈধ, তবু প্রতি বছর নিয়মমাফিকভাবে মাটি কাটার ব্যবস্থা করা হয়। তিনি জানান, প্রতি গাড়ি মাটি ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

কুষ্টিয়া পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ইয়ামিন হক মোবাইল ফোনে বলেন, “খালের মাটি কাটার কোনো নিয়ম নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

কুষ্টিয়ায় পাউবো খালের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

আপডেট সময় ০৯:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫