ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

গাজার যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

গাজার যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজার যুদ্ধবিরতি অন্তত ৪৯৭ বার লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

গত ১০ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। কিন্তু শুরু থেকেই এটি ভঙ্গুর অবস্থায় ছিল।

৪৪ দিন বয়সী এ যুদ্ধবিরতি ৪৯৭ বার ভঙ্গ করে শত শত মানুষকে হত্যা করেছে দখলদাররা। যারমধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।

শুধুমাত্র গতকাল শনিবারই ২৭ বার চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে।

গাজার মিডিয়া অফিস বলেছে, এগুলো শুধুমাত্র মানবাধিকারই নয়, চুক্তিতে যে মানবিক প্রটোকলের কথা আছে সেটিরও লঙ্ঘন।

যুদ্ধবিরতি শুরু হওয়ার দেড় মাস হয়ে গেলেও এখনো গাজায় পুরোদমে ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকরের দিন থেকে প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢোকার কথা থাকলেও গড়ে ১৫০টি বা তারও কম ট্রাক ঢুকেছে।

গতকাল হামলার অজুহাত হিসেবে ইসরায়েল বলেছে, হামাসের এক যোদ্ধা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজজাত আল-রিসেক দখলদার ইসরায়েলকে চ্যালেঞ্জ দিয়েছেন, ওই হামাস সদস্যের পরিচয় যেন তারা প্রকাশ করে। তিনি বলেছেন, ইসরায়েল গাজার মানুষকে নির্মূলের জন্য নতুন অজুহাত খুঁজতে হামলার নাটক সাজাচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা সাংবাদিক তারেক আবু আজম গাজা সিটি থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি শুধুমাত্র কাগজেই আছে, বাস্তবে নেই। কারণ যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল যখন খুশি তখন বিমান হামলা চালাচ্ছে।

সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

গাজার যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েল

আপডেট সময় ১২:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫