ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সেনাপ্রধানের ওপর হামলা চালাল ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডি ফ্যাক্টো সেনাপ্রধান হাইথাম আলী তাবাতাবাঈকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

রবিবার (২৩ নভেম্বর) দেশটির রাজধানী বৈরুতে এ হামলা হয়।

প্রথমে শুধু হামলার কথা জানা গেলেও পরবর্তীতে ইসরায়েল জানায় তাবাতাবাঈকে টার্গেট করা হয়েছে।

হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাশেমের পরই তাবাতাবাঈয়ের অবস্থান ছিল। তাকে হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিবেচনা করা হয়।

হিজবুল্লাহর সামরিক বিষয়গুলো পরিচালনা করা ছিল তাবাতাঈয়ের মূল কাজ। তিনি সংগঠনটির বিশেষ বাহিনী রাদওয়ান ইউনিট পরিচালনা করেছেন। এছাড়া ইসরায়েল সীমান্ত পর্যন্ত থাকা হিজবুল্লাহর তিনটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলের (নাসার, আজিজ এবং বদর) দেখভালও তিনি করেন। সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধেও তিনি সক্রিয় ছিলেন, এমনকি ইয়েমেনের হুথি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও তার সম্পৃক্ততা ছিল।

বিস্তৃত সামরিক অভিজ্ঞতা থাকায় হিজবুল্লাহতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিণত হন তিনি। বিশেষ করে ইসরায়েলি হামলায় অনেক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর তার গুরুত্ব বেড়ে যায়।

তাবাতাবাঈর ওপর হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছেন যুদ্ধপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ দখলদার জানায়, হিজবুল্লাহর পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন তাবাতাবাঈ।

গত বছর হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিশেষ করে সীমান্ত এলাকায় বিরামহীন হামলা চলছিল। কিন্তু এরমধ্যে আজ বৈরুতে হামলা হয়েছে। সর্বশেষ বৈরুতে গত জুলাইয়ে বোমাবর্ষণ করেছিল দখলদার ইসরায়েল। ওই সময় পূর্বসতর্কতা দিয়ে কয়েকটি ভবনে হামলা চালায় তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সেনাপ্রধানের ওপর হামলা চালাল ইসরায়েল

আপডেট সময় ০১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫