ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় বিএনপি নেতা সাইদুর রহমান ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রেল যোগাযোগের আওতায় আসছে মেহেরপুরসহ আরও ১০ জেলা

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতাকর্মীদের ঢল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হবে আজ রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়। সভা শুরুর ৩-৪ ঘণ্টা আগেই মঞ্চের সামনের অংশ পূর্ণ হয়ে গেছে। এদিকে মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু মঞ্চের সামনের অংশে বসতে কর্মীদের চাপ থেমে নেই। কর্মীদের সবাই উচ্ছ্বসিত।

এখনও জেলা, উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনসহ মিছিলে নানা স্লোগান দিয়ে কর্মীরা প্রবেশ করছেন পলোগ্রাউন্ড মাঠে। দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৯টায় হোটেল র‌্যাডিসন ব্লুতে একটি ইয়ুথ সম্মলনে অংশ নেবেন। এরপর তিনি রওয়ানা দেবেন পলোগ্রাউন্ড মাঠে।

দীর্ঘ ২০ বছর পর শনিবার রাতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে।

এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ পলোগ্রাউন্ড মাঠে তার মা খালেদা জিয়ার জনসভা হয়েছিল। ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ১২:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬