ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় বিএনপি নেতা সাইদুর রহমান ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রেল যোগাযোগের আওতায় আসছে মেহেরপুরসহ আরও ১০ জেলা গোপনে বিয়ে করে লাপাত্তা ছাত্রদল নেতা ইতিহাস বলছে, আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল হবে: আ. রহমান ফরাজী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

এবার বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল হবে বলে জানিয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আ. রহমান ফরাজী। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

এদিকে রহমান ফরাজী বলেন, তারেক রহমান উপলব্ধি করেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বাংলাদেশের গ্রামঞ্চলের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বাংলাদেশের আমার মা-বোনেরা, আমার ভাইয়েরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ঢাকা যাওয়া সম্ভব হয়না, উপজেলায় যাওয়া সম্ভব হয় না। সে জন্য তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মিনি হসপিটাল দিবেন। যাতে করে আমার মা-বোনেরা চিকিৎসা নিতে পারেন।

তিনি বলেন, বিশেষ করে তিনি যে কথাগুলো বক্তব্যে আমাদের বলেছেন সেখানে একটা কথার ওপর গুরুত্ব দিয়েছেন। আমাদের মা-বোনেরা যখন সন্তান প্রসব করেন তখন তাদের জন্য একটা কঠিন মুহূর্ত। অনেক সময় উপযুক্ত ডাক্তারের অভাবে আমাদের মা-বোনদের অকালে প্রাণ হারাতে হয়। সে জন্য দেশনায়ক তারেখ রহমান ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল থাকবে। যে হসপিটালে পর্যাপ্ত ডাক্তার থাকবে, পর্যাপ্ত নার্স থাকবে এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি থাকবে। যাতে করে আমার মা-বোনেরা, আমার ভাইয়েরা চিকিৎসা পায়।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আমার নেতা এবিএম মোশাররফ হোসেন আমাকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি হাটে বাজারে, গ্রামে যান এবং প্রত্যেক জায়গায় গিয়ে বক্তব্য দিবেন আওয়ামী লীগের একটা মানুষেরও যেন সামান্য ক্ষতি না হয়। আওয়ামী লীগের একটা মানুষেরও প্রতি যেন কোন অন্যায় অত্যাচার করা না হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যারা অত্যাচার করেছে তারা দেশ থেকে পালিয়েছে। যারা দেশে আছে তারা ভালো মানুষ। আওয়ামী লীগ করা তাদের গণতান্ত্রিক অধিকার ছিল। আওয়ামী লীগ করা কারো ভুল নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল হবে: আ. রহমান ফরাজী

আপডেট সময় ০৯:২৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬