ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট ইয়াবা সেবনের অভিযোগে আলোচনায় বিএনপি নেতা সাইদুর রহমান ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রেল যোগাযোগের আওতায় আসছে মেহেরপুরসহ আরও ১০ জেলা গোপনে বিয়ে করে লাপাত্তা ছাত্রদল নেতা ইতিহাস বলছে, আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

দলের সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা বিএনপি নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

এবার দলের সিদ্ধান্ত মেনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন দশমিনা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম শানু সিকদার। শনিবার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এদিকে সংবাদ সম্মেলনে শাহ আলম শানু সিকদার বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি ভুল করেছি। এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তারা আমাকে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আজ থেকেই আমি জোটের প্রার্থী ভিপি নুরুল হক নূরের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবো।” তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে জোটের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

উল্লেখ্য, গত ১১ ও ১২ জানুয়ারি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন। তবে ওই নির্দেশ উপেক্ষা করে স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কৃত কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে অবস্থান নেন।

এরই প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ বিষয়ে দশমিনা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন বলেন, “হাসান মামুন এই জনপদের তৃণমূলের নেতা। শতাধিক নেতা ছেড়ে গেলেও তার ভোটে কোনো প্রভাব পড়বে না। আগামী ১২ তারিখের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা আশাবাদী।”

এদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনার জন্ম দিয়েছে গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা কমিটিতে পদত্যাগের ঘটনা। শনিবার গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়ন কমিটির সদস্য সচিব মো. রাসাদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া জানান, আলীপুর ইউনিয়নে নতুন করে লিটন খানকে গণঅধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

দলের সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা বিএনপি নেতার

আপডেট সময় ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬