ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

বিএনপিকে ভিলেন বানিয়ে লাভ নেই, নির্বাচন হলে সরকার গঠন করবে: নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

এবার নির্বাচন যত পেছাবে, তত ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলছেন, কোনো কোনো দল ও ব্যক্তি নির্বাচন দেরিতে চাচ্ছেন। তারা মনে করছেন, দেরিতে নির্বাচন হলে দল গোছাতে পারবেন।

আজ রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, সংস্কার বাস্তবায়নের পক্ষে, কোনো দল তো বিরোধিতা করেনি। অযথা বিএনপির মতো বড় দলকে ভিলেন বানিয়ে লাভ নেই। বর্তমানে তাদের মতো সাংগঠনিক সক্ষমতা আর কারও নেই। নির্বাচন হলে তো তারাই সরকার গঠন করবে। এজন্য সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. ইউনূসের পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, কোনো দল তো পদত্যাগের কথা বলেনি। বিএনপিসহ আমরা অনেক দল বলছি যে, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আর ডিসেম্বর থেকে জুন—এটা নির্বাচনের জন্য অস্পষ্ট রোডম্যাপ। কোন মাসে নির্বাচন হবে, সেই বিষয়ে একটি স্পষ্ট ঘোষণা আসা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪

বিএনপিকে ভিলেন বানিয়ে লাভ নেই, নির্বাচন হলে সরকার গঠন করবে: নুর

আপডেট সময় ০৬:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫