ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান মেহেরপুর র‍্যাব-১২ এর অভিযানে ৬৫২ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক, ১৬ লাখ টাকা জব্দ শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ: সোহেল তাজ মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কক্সবাজারে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত

দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নাতে রাসুল (সা.) মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও সেই স্বপ্ন আজ ভঙ্গ হয়েছে। রাজনৈতিক স্বার্থে নির্বাচন মেনে নেওয়া হলেও সরকার পদে পদে বিরোধী দল ও সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

বিশেষ করে উন্নয়ন বাজেট বরাদ্দ এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের ক্ষেত্রে বিরোধী দলকে চরমভাবে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেন শফিকুর রহমান।

তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলের আসনগুলোর তুলনায় বিরোধী দলের নির্বাচনী এলাকাগুলোতে নামমাত্র বাজেট দেওয়া হচ্ছে। এ ধরনের বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

মাহফিলে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক সব আন্দোলনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপিও রাজপথে থাকবে।

দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

মাহফিলে রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান

আপডেট সময় ১০:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬