ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বি‌ক্রি করায় বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর এলাকার মুসল্লিসহ এলাকাবাসী বাড়িঘর ভাঙচুর করে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সুরমান ও তার স্ত্রী এবং ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে তাদের নিজ বাড়ি থেকে মাদবদ্রব্য বিক্রি করে আসছে। এর আগে শুধু সুরমান ও তার স্ত্রী এই ব্যবসার সাথে জড়িত থাকলেও পরবর্তীতে তার ছেলে সোহাগ জড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা আরো বলেন- আমাদের স্থলকাশি গ্রামের সুরমান আলী দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছে। প্রতিদিন বিভিন্ন এলাকার মাদকসেবীরা তার বাড়িতে আসা যাওয়া করে সর্বক্ষণ। আমরা বারবার নিষেধ করার সত্তেও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে রয়েছে। তাই আমরা মুসল্লিরা জুম্মার নামাজ শেষে তার বাড়িতে গিয়ে তাকে সাবধান ও সতর্ক করতে যাই কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায় না। তাকে না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু ভাঙচুর করে। এরপরেও যদি তারা মাদকদ্রব্য বিক্রি করে তাহলে সামাজিক ভাবে বসে তাকে এলাকা ছাড়া করা হবে এবং প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তারা।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন- এধরণের কোন অভিযোগ আসলে সাথে সাথে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ে আমরা সব সময় সোচ্চার রয়েছি। মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে অনুরোধ জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

আপডেট সময় ০৯:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬