ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নর্দান ইউনিভার্সিটি খুলনায় অন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, সেরা বিতার্কিক মহরম হাসান মাহিম আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি প্রতারণা ও আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী  পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে: দাবি নুরুল হক নুরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি অপশক্তি পরিকল্পিতভাবে দেশে সংকট ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি দাবি করেন, এই উদ্দেশ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

রবিবার নিজের ফেসবুক পোস্টে নুর বলেন, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি সভা-সমাবেশে নাশকতা চালানোর মিশন নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভোটের মাঠে বিভিন্ন আসনের প্রার্থীদের ‘ফাঁদ’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

পটুয়াখালী-৩ আসনের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত এক বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, গতকাল রাতে লিফলেট বিতরণ শেষে পানপট্টি যাওয়ার পথে রাতের অন্ধকারে তার এক নেতার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

পাশাপাশি আজ সন্ধ্যার পর চিকনিকান্দি থেকে ফেরার সময় ডাকুয়া স্লুইস বাজারের অদূরে অন্ধকারে নিজেদের ওই প্রার্থীর লোক পরিচয় দিয়ে তার বহরের পথরোধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয় এবং স্লোগান দেওয়া হয়।  নুরুল হক নুর জানান, তারা কৌশলে পরিস্থিতি এড়িয়ে নিরাপদে সেখান থেকে ফিরে আসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নর্দান ইউনিভার্সিটি খুলনায় অন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, সেরা বিতার্কিক মহরম হাসান মাহিম

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে: দাবি নুরুল হক নুরের

আপডেট সময় ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬