ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে আজ বিক্ষোভ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত আগামীকাল সচিবালয়ে অফিস করতে পারেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এহসানুল হক মিলন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া শক্তি: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

এবার কক্সবাজার-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ-আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন-এটাই প্রত্যাশা। সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে-আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন-তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা।’

ধর্মের উছিলায় একটি দল ভোট চায়’ মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ জান্নাতের বাহনা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’ তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তার ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আজ বিক্ষোভ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া শক্তি: সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬