ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৫০) নামের এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুল্লাগাছা ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে স্থানীয় এক জামায়াত নেতা, প্রবাসী মোতালেব হোসেনের সন্তানের জন্ম উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টে যুবদল নেতা সাইদুর রহমান বিটু ‘আলহামদুলিল্লাহ’ মন্তব্য করেন। পরে নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন ওই মন্তব্যের জবাবে আপত্তিকর মন্তব্য করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬