ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোল টমাস অ্যালেন নামের ওই সন্দেহভাজন ব্যক্তি পেশায় একজন স্কুল শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন। টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের টরেন্স শহরের বাসিন্দা। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের টরেন্স শহরে বসবাস করেন। তার নাম ও ছবির সঙ্গে লিংকডইনের একটি প্রোফাইলের মিল পাওয়া গেছে। লিংকডইনের ওই প্রোফাইলে তাঁকে টিউটরিং কোম্পানি সি টু এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সি টু এডুকেশন তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

এরআগে, শনিবার ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অতর্কিত গুলি চালায় ওই হামলাকারী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রত ট্রাম্প, মেলানিয়া ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত

আপডেট সময় ১১:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬