ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে হাজির করা হয়। এ সময় হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজ।

রোববার (২৬ এপ্রিল) একটি মামলার শুনানির জন্য কারাগার থেকে দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৯ মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

দুপুর ১২টার কিছু আগে তৌফিক নেওয়াজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তাকে হুইলচেয়ারে করে নিয়ে আসতে দেখা যায়। কিছু সময় অপেক্ষার পর তিনি আদালতের অনুমতি নিয়ে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন।

শুনানিতে দীপু মনির পক্ষে তার আইনজীবী সিফাত মাহমুদ জামিন আবেদন করেন। তিনি ট্রাইব্যুনালকে জানান, দীপু মনি এক বছর পাঁচ মাস ধরে কারাবন্দি থাকলেও এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় তার জামিন প্রার্থনা করা হয়।

আদালত এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন (প্রগ্রেস রিপোর্ট) জমা দেওয়ার নির্দেশ দেন এবং আগামী ২৬ জুলাই জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

শুনানি শেষে দীপু মনিসহ মামলার অন্যান্য আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। পরে পুলিশ সদস্যদের সহায়তায় হুইলচেয়ারে থাকা তৌফিক নেওয়াজকে ট্রাইব্যুনালের ভেতরে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি তার স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী

আপডেট সময় ১১:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬