ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোন চাঁদাবাজ এলে বেঁধে রাখুন, আমাকে ফোন দিনঃ ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুল মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সেনা দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্ক ভাতাসহ সব কিছু মেরে দিয়েছে। যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের হাত ধরেই এসেছে এনসিপি। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না।

আজ সোমবার (২৬ মে) দুপুর এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সকল উপজেলার পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ডোমার উপজেলার পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যাতে ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে। আগামীতে আপনারা মার্কা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দেবেন। সেই ব্যক্তি কোনো দলের হোক বা না হোক, তার মার্কা থাকুক বা না থাকুক, সে যদি মানুষ ভালো হয়, সে আপনাদের জন্য কাজ করবে। আর যে ব্যক্তি চাঁদাবাজি করবে তাকে কোনোভাবেই ছাড় দেবেন না। আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন, এই প্রতিবাদ জারি রাখবেন। না হইলে তারাও এক সময় আপনাদের গলা চেপে ধরবে। আপনারা চোখ কান খোলা রাখবেন, আপনাদের আশপাশে এখনো অনেক সিন্ডিকেট তৈরি হবে। অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে শুরুতে যদি প্রতিবাদ করে প্রতিহত না করেন এরাই আবার ধীরে ধীরে আপনাদেরকে জিম্মি করে ফেলবে।

তিনি বলেন, নীলফামারীতে আগে জেলায় চাঁদাবাজি চলতো। এখন উপজেলায় চলে। অটো থেকে চাঁদাবাজি করা হয়, ট্রাক থেকে চাঁদাবাজি করা হয়। পিকআপ থেকে চাঁদাবাজি করা হয়। এই অল্প কয়েকটি লোক সে যেই দলেরই হোক দেখার সময় নেই। সকলে প্রতিবাদ গড়ে তোলেন।

সারজিস আলম বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে সরকারে জায়গা করে নিয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না। বরং কথা এটা হতে পারে যে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার শেষে নির্বাচন হতে হবে।

বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য সম্পর্কে সারজিস বলেন, আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনত। তারা দলীয় প্রভাবে নির্বাচিত হত এবং জনগণের কথা চিন্তা না করে তার ওপরে যে নেতা তাকে তেল দিয়ে ও মেইনটেন করতে তার দিন যেত। কিন্তু জনগণের দিকে খেয়াল করার সময় পায়নি। এসব নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে ৫০০/১০০০ টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত এবং নির্বাচনের পরে সকল সেবায় ও সুযোগ-সুবিধা দেওয়ার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়েছে। তিনি আগামী নির্বাচনে দল মত না দেখে ভালো মানুষকে নির্বাচিত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোন চাঁদাবাজ এলে বেঁধে রাখুন, আমাকে ফোন দিনঃ ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুল

এনসিপির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না: সারজিস

আপডেট সময় ০৬:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫