ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

দেশে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যুগোপযোগী করতে শিগগিরই মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। তার মতে, আধুনিক সময়ের মাদক চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোনো আইন যথেষ্ট নয়; প্রয়োজন আরও কার্যকর ও সময়োপযোগী আইনি কাঠামো।

তিনি বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পারলে এ সমস্যা মোকাবিলা সহজ হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে নারী, শিশু-কিশোরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। তাই প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মাদকের কারণে অপরাধপ্রবণতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, মাদক কারবারের আর্থিক নেটওয়ার্ক ভাঙতে সংশ্লিষ্ট অধিদপ্তর এখন পর্যন্ত ৯টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে। সরকারের লক্ষ্য শুধু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নয়, এর অর্থনৈতিক ভিত্তিও ধ্বংস করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬