ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ রাফিনিয়াকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন, চাঞ্চল্য ফুটবল মহলে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন: জামায়াত আমির ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোপা জয়ের রেকর্ডের সঙ্গে লাল কার্ডের রেকর্ডও ব্রাজিলের শেষ বত্রিশের দরজা খুলল যাদের জন্য, বিদায় নিল কারা কোলে সন্তান নিয়েই ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির ‘আমি এখন কার জন্য বাঁচব?’—মা ও তিন বোনকে হারিয়ে সিফাতের আর্তনাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি শোক ও সমবেদনা জানান।

পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত আকস্মিক ও মর্মান্তিক ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বার্তার শেষাংশে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের এই সংহতির বার্তা দুই দেশের জনগণের প্রতি মানবিক সহমর্মিতার প্রতিফলন বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬