ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) গাইবান্ধায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হামলায় গুরতর আহত শিবির নেতা সালাহউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে এসে এই মন্তব্য করেন তিনি। এ ঘটনায় গত ২১ জুন সাইফুল্লাহ বারি নামে এক শিবির নেতা নিহত হন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে। নমনীয়তাকে দুর্বলতা মনে করলে সরকার মারাত্মক ভুল করবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সস্ত্বেও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত ফলাফল মেনে নিয়েছে।

দেশে আরেকটা বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্ষণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ সময় হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি জানান ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির

আপডেট সময় ০১:০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬