ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ডেনমার্কে আজান নিষিদ্ধের নতুন উদ্যোগ, আইনি বৈধতা যাচাই শুরু বাংলাদেশ–মিয়ানমার হয়ে নতুন করিডোরের প্রস্তাব চীনের জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি দিল ইকুয়েডর ইউক্রেনকে ইউরেনিয়াম সহায়তায় ক্ষোভে ফুঁসছে রাশিয়া আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প এক বছরের মধ্যেই গুমের সব মামলার নিষ্পত্তি: ট্রাইব্যুনাল অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ রাফিনিয়াকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন, চাঞ্চল্য ফুটবল মহলে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী

জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় জাতীয় জীবনে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্থায়ী ও টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরে সংস্কার এখন সময়ের দাবি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে দেশের সামগ্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে বলেও তিনি মত দেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিভিন্ন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেও নিজ মন্ত্রণালয়ের মূল দায়িত্ব, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।

সংসদীয় রাজনীতির প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় বিরোধী দল হিসেবে জামায়াত সংসদে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সংসদের পাশাপাশি রাজপথেও তার প্রতিবাদ করা হবে।

দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের আধিপত্যবাদ বা অন্যায়ের কাছে মাথা নত করবে না জামায়াত। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় দলীয় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে

জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন: জামায়াত আমির

আপডেট সময় ১২:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬