ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর বিদেশে আরামের বদলে দেশে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবির নেতা সিবগাতুল্লাহ নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ কর্মকর্তার টেবিলে জীবন্ত কুকুর ছেড়ে অভিনব প্রতিবাদ! নাসিকে তুমুল শোরগোল স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বিরোধী দলের ছায়া সরকারে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির জায়গা না হওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াত ক্ষমতায় গেলেও এনসিপি প্রকৃত সরকারে জায়গা পাবে না।

বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, সাংগঠনিক সক্ষমতা না থাকলেও এনসিপিকে আসন ও নির্বাচনী খরচ দেওয়ার পেছনে জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা আড়াল করার চেষ্টা ছিল। তবে এনসিপিকে ব্যবহার করে জামায়াত ১৯৭১ সালের গণহত্যার দায় থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ছায়া সরকার গঠন প্রসঙ্গে রাশেদ খান বলেন, এর মাধ্যমে জামায়াত নেতাদের মধ্যে দায়িত্বশীলতা তৈরি হবে এবং তারা সরকারকে বিকল্প নীতি দিতে পারবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি। তবে ছায়া সরকারের কোনো সদস্য ‘গুম’ নিয়ে মিথ্যাচার বা অপপ্রচার করলে তাদের ‘গুজব সরকার’ ও ‘গুজব মন্ত্রী’ বলা শুরু হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ছায়া মন্ত্রিসভায় নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তার অভিযোগ, জামায়াত নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। বিপরীতে বিএনপি নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খান

আপডেট সময় ০২:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬