ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’ বিরোধীদের তীব্র আপত্তির মুখে ‘শাহবাগ স্কয়ার-পল্টন’ বক্তব্য প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’ এবার ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ভারত, দুই রাজ্যে উচ্চ সতর্কতা মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা শুরু থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মেনে নিতে পারেনি। একইভাবে বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। খালেদা জিয়াকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা ও গণতন্ত্র ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল চিন্তা।

তিনি বলেন, মহান নেতৃত্বের স্পর্শে বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দীর্ঘদিনের ভয়াবহ নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি। দলটি দেশের সার্বভৌমত্ব আরও শক্তিশালী করার নীতিতে বিশ্বাস করে।

সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো একে একে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাজে সততা প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসব বিষয়কে বিএনপির গৌরব হিসেবে উল্লেখ করেন দলটির এই নেতা।

এ সময় শরীয়তপুরে সাংবাদিক নিপীড়নের অভিযোগের প্রসঙ্গও আসে। ঘটনা সত্য হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রুহুল কবির রিজভী।

এদিকে, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের যৌথসভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজভী জানান, ১ সেপ্টেম্বর সকাল ৯টায় প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মাজারে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আরও কিছু খসড়া কর্মসূচি নেওয়া হয়েছে, যা পরবর্তী সময়ে আলোচনা করে জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী

আপডেট সময় ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬